হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদক, জুয়া ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ে হবে না

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

মাদক, জুয়া ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ের মাটিতে হবে না। তারা যত বড়ই হোক। বুধবার বিকেল ৫টায় গফরগাঁও পৌর এলাকার জামতলা মোড়ে আয়োজিত বিএনপির জনসভায় এসব কথা বলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

ডা. রানা আরও বলেন, “এই জামতলা মোড়েই পৌর ছাত্রদলের সেক্রেটারি ইবনে আজাদ কমলকে প্রকাশ্যে দিনের-আলোয় পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও যুবদল নেতা শাকিলকে ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। যারা হত্যার সাথে জড়িত, সেসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। বিগত দিনে যে সকল আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে, জান-মালের ক্ষতি করেছে, তাদেরকেও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।”

এর আগে বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। এক পর্যায়ে সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে।

সমাবেশে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি শেখ মো. ইসহাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. হামিদ শেখ, বিএনপি নেতা আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আ. আজিজ সাদেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ, মৎস্যজীবী দলের সদস্য সচিব সর্দার সাকিব প্রমুখ।

ধানুয়া কামালপুর স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় মিলল সরকারি ওষুধের স্তুপ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মাদারগঞ্জে মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান, দুশ্চিন্তায় কৃষক

জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

ফুলবাড়ীয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত শ্রমিক

সীমান্তে বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার