হোম > সারা দেশ > ময়মনসিংহ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার মিম (২১) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকার কাছে এ ঘটনা ঘটে।

নিহত মীম উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে এবং গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে গত বছরের সেপ্টেম্বরে গৌরীপুর পৌর এলাকার ভালুকা মহল্লার আবুল কাশেমের ছেলে রাকিব (৩০) নামের এক যুবকের সঙ্গে গোপনে বিয়ে করেন লামিয়া। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রাকিবের পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকার করে এবং লামিয়ার সাথে দুর্ব্যবহার করে। রোববার রাত থেকে রাকিব যোগাযোগ বন্ধ করে দিলে মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া। এরই জেরে সোমবার ভোরে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে ধারণা করা হচ্ছে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে শ্যামগঞ্জগামী রেলপথের গজন্দর নামক এলাকা থেকে ছিন্ন-বিচ্ছিন্ন এক নারীর মরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

গৌরীপুর রেল-জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ মিনিটে গৌরীপুর জংশন থেকে শ্যামগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সম্ভবত ওই ট্রেনের নিচেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু