হোম > সারা দেশ > ময়মনসিংহ

যাত্রীবাহী ট্রেনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনায় বন্ধ ট্রেন চলাচল

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে ধোয়া দেখা যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেন থামানো হয় এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির