হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরে পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার জামালপুর শিশু আদালত-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, নারী ও শিশু মামলা নং-২৯৩/২০২৩-এর রায়ে প্রধান আসামি মো. নয়নকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া এই মামলার অন্য দুই আসামি মো. আনোয়ার এবং মোছা. শাহনাজ পারভীন সুইটিকে ১০/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ।

একই সঙ্গে জরিমানার সমুদয় টাকা ভিকটিম মাহবুবা জান্নাত ইরা পাবেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়। অন্যদিকে ইসলামপুর থানার অপর একটি মামলায় (মামলা নং-১৩১/২০২৩) স্ত্রীকে নির্যাতনের দায়ে মো. ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুরের চরচারিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ ভিকটিম মোছা. সুবর্ণা আক্তার পিংকি প্রাপ্য হবেন বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের কৌঁসুলিরা। রায়ের পর দণ্ডিত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

শেরপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই

স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে ধর্ষণ: ৩ আসামির মৃত্যুদণ্ড

বিএনপি নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান আ. লীগ নেতা

নকলায় পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে-এটাই সরকারের প্রত্যাশা: তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারীকে স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী