হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারীপুরে দোকানে কাভার্ডভ্যান, নিহত ১

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান রাস্তার পাশে থাকা দোকানের উঠে যাওয়ায় দোকানদার নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইলিয়াস সরদার (৪০)। তিনি নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সমাদ্দার ব্রিজের কাছে আসলে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং ইলিয়াসের দোকানের উপরে উঠে যায়। এ সময় দোকানঘরটি ভেঙে গুড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন দোকানদার ইলিয়াস। এ সময় আহত হন নিহত ইলিয়াসের মেয়ে লাবনী (১২) ও ক্রেতা শওকত সরদার (৩৫)। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, ‘একটি কাভার্ডভ্যান দোকানের উপরে উঠে যাওয়ার ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে।’

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৬

জনগণের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে: এমরান সালেহ প্রিন্স