হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিয়ের দুই মাসেই বাবার বাড়িতে গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় বিয়ের দুই মাসেই বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হেলেনা খাতুন (৩০) ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে ময়মনসিংহ সদরের আকুয়া এলাকায় হেলেনার দ্বিতীয় বিয়ে হয়েছিল। প্রথম স্বামী মারা যাওয়ার পর পরিবারের উদ্যোগে তার এই বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রোববার বিকেল ৪টার দিকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরে আসেন হেলেনা।

পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের অন্যান্য কাজে ব্যস্ত থাকাকালে সবার অগোচরে বাবার ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হেলেনা। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেয়।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’