হোম > সারা দেশ > ময়মনসিংহ

ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০) নামে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

শুক্রবার (৭নভেম্বর)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে উজান কলকিহারা নদ থেকে বালু উত্তোলন কালে হাতেনাতে দুইজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। সিকান্দার আলী ও আফসার আলী তারা দুজনই উজান কলকিহারা গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কাছাকাছি স্থান থেকে ড্রেজায় বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষণাৎ থানা পুলিশ ও আনসার সদস্যদের সহায়তা নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলকিহারা ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের সময় সিকান্দার আলী ও আফসার আলী নামে দুইজনকে আটক করে মোবাইল কোর্ট করে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। অভিযান শেষে আসামী দুইজনকে জেল হাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, গুপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মেরুরচর উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তল করে আসছে একটি চক্র। তৎক্ষণাৎ পুলিশ ও আনসারদে সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে মোবাইল কোর্ট করে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে আসামীদের জেল হাজতে প্রেরণের জন্য আসামীদের বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক

দেবিদ্বারে কুকুরকে লাথি মারা নিয়ে হাতাহাতি, নিহত ১

শ্রীবরদীতে ট্রাঙ্কে মিলল অর্ধগলিত নারীর লাশ

ফুলবাড়ীয়ায় লড়ি-অটোরিকশার সংঘর্ষে কলেজ শিক্ষকসহ নারী নিহত

জামালপুরে ৩১ আ.লীগ নেতা-কর্মী কারাগারে