হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছেন সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ দল। শনিবার সন্ধ্যা থেকে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শনিবার রাত ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দ শোনা যায়। ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামের এক ব্যক্তি রেলওয়ে ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পাশে বোমাটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তুটির গায়ে লাল টেপ পেঁচানো ছিল। এর সঙ্গে তারও দেখা গেছে। এ ছাড়া ওপরে ‘সাবধান-বিপজ্জনক’ লেখা ছিল। বস্তুটি বোমা কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসও সেখানে উপস্থিত ছিল। পরে ঘাটাইল সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে।’

এমই

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়