হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘোড়াকে গোসল করাতে গিয়ে নদীর পানিতে ডুবে জুলহাস উদ্দিন (৪০) নামে এক গাড়িয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের ঝাড়কাটা নদীর কাহেতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুলহাস উদ্দিন উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মৃত আনার বেপারীর ছেলে। তিনি পেশায় গাড়িয়াল ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে ছয় বছর বয়সি ছেলে রাহাতকে সঙ্গে নিয়ে ঝাড়কাটা নদীতে ঘোড়াকে গোসল করাতে যান জুলহাস। একপর্যায়ে নদীর পানিতে নেমে তিনি নিখোঁজ হন। বাবাকে পানিতে তলিয়ে যেতে দেখে রাহাত বাড়িতে গিয়ে খবর দেয়।

পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে জুলহাসের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জুলহাসের বৃদ্ধ মা ও এক ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রাহাতের বয়স যখন মাত্র সাত দিন, তখন তার মা সংসার ছেড়ে চলে যান। এরপর থেকে ছেলে ও বৃদ্ধ মাকে নিয়েই জীবনসংগ্রাম চালিয়ে আসছিলেন জুলহাস। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, পানিতে ডুবে জুলহাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এমএইচ

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

নকলায় ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ২টি বাঁশের সেতু উদ্বোধন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

স্কুলের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত