হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপি নেতা মনোনয়ন না পাওয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহ-৩ আসনে বিএনপি নেতা মনোনয়ন না পাওয়ায় গৌরীপুর রেলওয়ে জংশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ তায়েবুর রহমান হিরনের অনুসারীরা।

জানা যায়, মোহনগঞ্জ স্টেশান থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওই ট্রেনটি সকাল ৯টা ৩৫ মিনিটে গৌরীপুর স্টেশনে পৌছামাত্র ময়মনসিংহ- ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হিরন অনুসারীরা ট্রেনের সামনে অবস্থান নিয়ে ট্রেনটি আটকে রাখে। পরে ময়মনসিংহ জেলা রেলওয়ে পুলিশের সহযোগিতায় অবরোধকারীরা সরে গেলে প্রায় ৩৬ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে ট্রেনে থাকা যাত্রীসাধারন চরম ভোগান্তীর শিকার হন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা এ আসনে কেন্দ্রীয় বিএনপি মনোনীত ইঞ্জি. এম ইকবাল হোসাইনের প্রার্থিতা বাতিল করে আহমেদ তায়েবুর রহমান হিরনকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় গৌরীপরে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কমো. জায়েদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস প্রমুখ।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু