হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পোস্ট, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের ইসলামপুরে প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। এ ঘটনায় ওই নেতার শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার বিকেলে উপজেলার চিনারচরে এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত যুবদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় মামলার আসামিরা হলেন চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ (ভুক্তভোগীর প্রাক্তন স্বামী) এবং একই ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস।

ভুক্তভোগী নারী জানান, প্রায় এক বছর দাম্পত্য জীবনের পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ওই সময়ের অন্তরঙ্গ মুহূর্ত গোপনে মোবাইলে ধারণ করে রাখেন তিনি। ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। এরপর থেকে মামলাটি তুলে নিতে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে শাহানুর রহমান পলাশ বলেন, ‘আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে প্রতিপক্ষরা আমার প্রাক্তন স্ত্রীকে দিয়ে এসব করাচ্ছে।

অন্য অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, ‘আমি ওই নারীকে চিনতাম না। পরে জানতে পারি তিনি পলাশের স্ত্রী ছিলেন। ভিডিও বা ছবি ছড়ানোর ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে ইসলামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। জেলা থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। তদন্ত শেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘এখনো থানায় মামলার কোনো নথি আসেনি। পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

নেত্রকোনায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

মাদক-সন্ত্রাসের পক্ষে কোনো তদবীর নয়: এমপি হিলালী

রূপগঞ্জে পুলিশকে অবরোধ করে আটক যুবদল নেতাকে ছিনতাই

সিসি ক্যামেরায় ধরা পড়ল নকল, বহিষ্কার দাখিল পরীক্ষার্থী

পূর্বধলায় স্কুলছাত্রী অপহরণ, থানায় অভিযোগ

শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা চাষি আটক

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের লাশ গ্রামের বাড়িতে

মাদারগঞ্জে সাড়ে চার কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন

পূর্বধলায় ভারতীয় কম্বলসহ দুই নারী আটক

কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন লিমন, বাড়িতে দাফনের প্রস্তুতি