হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাসিনার মৃত্যুদণ্ডের রায়, মাদারগঞ্জে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

মানবতা-বিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার বালিজুড়ী বাজার বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই এ মিছিল করা হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির প্রমুখ।

বক্তারা জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা রায়টি দ্রুত কার্যকরের পাশাপাশি আওয়ামী লীগের সকল অঙ্গ–সহযোগী সংগঠনের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলেন।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন