হোম > সারা দেশ > ময়মনসিংহ

অথচ আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট ছিল তিনটি

একসঙ্গে চার নবজাতকের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথী আক্তার (২১)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমুদিনী হাসপাতালের অবস বিভাগে ভর্তি হওয়ার পর নরমাল অস্ত্রপচারের মাধ্যমে ডেলিভারি হয় তিনি তিন ছেলে ও এক মেয়েসন্তানের।

অকালপ্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন মাত্র এক কেজির মতো।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, চারজনই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিথীর বাবা বাদল মিয়া বলেন, ‘আল্ট্রাসনোগ্রামে তিনটি সন্তান হবে জেনেছিলাম। কিন্তু চারটি সন্তান জন্মের খবর পেয়ে আমরা বিস্মিত ও আনন্দিত হয়েছি। সবার কাছে দোয়া চাই।’

পরিবার ও স্থানীয়রা এ ঘটনাকে আনন্দের পাশাপাশি স্বাস্থ্যসেবার উন্নতির প্রতিফলন হিসেবে দেখছেন।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. সুমা আক্তার জানান, সাধারণত ৩৬ সপ্তাহে নরমাল ডেলিভারি হয়। কিন্তু বিথী ২৯ সপ্তাহে চার সন্তানের জন্ম দেন। মা ও সন্তানদের জন্য হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

দায়িত্ব অবহেলায় তিন চিকিৎসককে শোকজ

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু