হোম > সারা দেশ > ময়মনসিংহ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের মানবিক মানুষ, ঢাকার ঐশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিও মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার সৌজন্যে শনিবার (২৯ নভেম্বর) বিকালে আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০০ দরিদ্র ও শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, সাধারণ সম্পাদক মাহফুজ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সালুয়া ইউনিয়ন বিএনপি নেতা সাদেকুর রহমান সাদেকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের