হোম > সারা দেশ > রাজশাহী

ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বিতর্ক, ইউএনও কার্যালয়ে ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়ায় ইউএনওর কার্যালয়ে ভাঙচুর করছেন বিক্ষব্ধরা। ছবি: আমার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ সময় কয়েকজন কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে অভিযোগও পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে যায়। পরে মিছিলকারীরা ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের ফলাফল বাতিলের দাবি জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনওর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে ।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগের ফলাফলে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তারা ফলাফল বাতিল করে নতুন করে স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি জানান।

এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলুসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন