হোম > সারা দেশ > রাজশাহী

বদলগাছীতে বিয়ের বাস উল্টে আহত ৩০

উপজেলা প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে একটি বিয়ের বাস উল্টে ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার রাত অনুমান ৮টার দিকে উপজেলা পরিষদের বিআরডিবি অফিস সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটেছে।

আদিবাসী সম্প্রদায়ের বিয়ের বাসটি জয়পুরহাট অভিমুখে যাওয়ার সময় বাসচালক অতিরিক্ত চোলাই মদ পান করার ফলে মস্তিষ্ক ঠিক রাখতে না পারায় রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে প্রায় ৪৫ জন যাত্রীর মধ্যে ৩০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিয়ের বর মাইক্রোবাসে থাকায় তাদের কোনো ক্ষতি হয় নাই। উৎসুক জনতা জানতে পেরে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন