হোম > সারা দেশ > রাজশাহী

পোরশায় স্বামীর হাতে স্ত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

ছবি: আমার দেশ

নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জের ধরে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে মজিনা খাতুন রূপসী (২৬) নামের এক স্ত্রীকে হত্যা করেছেন তার স্বামী আব্দুল মকিম বলে অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে। ঘাতক আব্দুল মকিম ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অলীদের ছেলে। স্ত্রী মজিনা খাতুন রূপসী একই এলাকার মশিউর রহমান গুধার মেয়ে।

জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে নিজেদের পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল মকিম হাতের কাছে থাকা প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে স্ত্রী মজিনা খাতুন রূপসীকে। এতে তিনি মারা যান। এ সময় এলাকাবাসী জানতে পেরে ঘাতক স্বামী আব্দুল মকিমকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি