হোম > সারা দেশ > রাজশাহী

বালুর ভেতরে পুঁতে রাখা নবজাতক জীবিত উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতরে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার সকালে উপজেলার জালমাছমারী-মিয়াপাড়া এলাকার একটি বাগানের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে দুটি শিশুরা খেলাধুলা করার সময় বালুর মধ্যে লুঙ্গিতে মোড়ানো এক নবজাতককে দেখতে পায় এবং শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। পরে গোলাপ হোসেনসহ স্থানীয় কয়েকজন এগিয়ে এসে বালুর ভেতর থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর নবজাতকটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে শিশুটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে। তবে কে বা কারা নবজাতকটিকে এভাবে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন