হোম > সারা দেশ > রাজশাহী

জঙ্গলঘেরা আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ সন্ত্রাসী

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদরের ঠেঙ্গামারা ও বাঘোপাড়া এলাকার সীমান্তবর্তী করতোয়া নদীতীরের জঙ্গলঘেরা একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে কথিত সন্ত্রাসী চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র, মাদক, নগদ টাকা এবং নির্যাতনের কাজে ব্যবহৃত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক শকার উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া ডিবির এসআই শামীম আহমেদ ও এসআই ফজলুল হক জানান, ডিবির ওসি মো. ইকবাল বাহারের নেতৃত্বে তিনটি দল শনিবার রাত ১০টার দিকে করতোয়া নদীর তীরে একটি পেপার মিল ও টিএমএসএস কারখানার পেছনের নির্জন এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তাঁবু ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী আস্তানায় অবস্থান করে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

অভিযান চালিয়ে কথিত চক্রের প্রধান রকি ওরফে পিচ্চি রকি, তার সহযোগী রাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রের আরও পাঁচ থেকে সাত সদস্য করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রকি ওরফে পিচ্চি রকি শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃত রতন মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর কাছে তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জেডএম

ধুনটে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের ক্যান্টনমেন্ট

রূপপুর থেকে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দলিল লেখকসহ দুই পথচারী নিহত

স্বামী ও সন্তান হারানোর পর ক্যানসারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা

নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা

দিনাজপুর সীমান্তে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে বিজিবি

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার