হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মধ্যরাতে বাসে পেট্রোল বোমা হামলা

রাজশাহী অফিস

বাসে পেট্রোল বোমা মেরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আমার দেশ

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে আম চত্বর এলাকা। পরে তারা বাস টার্মিনালে আগুন দেখতে পান। দ্রুত ঘটনা স্থলে পৌঁছে বাসের আগুন নেভাতে চেষ্টা করেন তারা কিন্তু তা সম্ভব হয়নি। একটি বাস পুরোপুরি পুড়ে যায়। অপর একটি আগুন নেভানোর সময় ক্ষতিগ্রস্ত হয়।

এ বিযয়ে শাহ মখদুম থানার ওসি আকবর আলী বলেন, রাত আড়াইটার দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল বোমা মারা হয়। এতে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আরেকটি বাসের কিছু ক্ষতি হয়েছে। তবে আগুনে একটি বাস পুড়ে গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আক্কেলপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

কালিয়ায় বিএনপির দুই নেতাকে নৃশংসভাবে হত্যা

সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে থেকে বিচ্ছিন্ন রূপপুর

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন ভবনের সামনে ৩০ ঘণ্টা অবস্থান

স্বর্ণালংকারের লোভে মাকে খুন, ছেলেসহ গ্রেপ্তার তিন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বগুড়ার দুই উপজেলায় ককটেল বিস্ফোরণ