হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলিচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (২৮) উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলযোগে মনাকষা থেকে শিবগঞ্জ বাজার যাচ্ছিলেন মাসুদ রানা। এ সময় বনকুল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি দুর্গাপুর দাখিল মাদরাসা

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ