হোম > সারা দেশ > রাজশাহী

ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার

বড়াল নদী থেকে

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার ফরিদপুরে সাকিবুল (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের বড়াল নদ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ফরিদপুর থানার পুলিশ। সে উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের হারিছ প্রামাণিকের ছেলে। পুলিশের ধারণা, অটোভ্যান ছিনতাই করতেই সাকিবুলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যান গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাকিবুল। এরপর আর বাড়ির লোকজনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। একপর্যায়ে মাজাট গ্রামের লোকজন গ্রামের উত্তরে বড়াল নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করলে লাশটি সাকিবুলের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন। এ সময় সাকিবুলের অটোভ্যান গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদপুর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন আমার দেশকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হবে ।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন