হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

আনিসুর রহমান ইমন বামে। সেই খেলনা পিস্তুল ডানে। ছবি: আমার দেশ

রাজশাহীর তানোরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টায় তানোর পৌরসভা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার তানোর থানায় মামলা করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আনিসুর রহমান ইমন (২৩)। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল (পূর্বপাড়া) গ্রামের আব্দুল্লাহ ইসলামের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, তানোর পৌরসভা সদরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আফজাল চৌধুরী (৪৮) বুধবার রাতে নিজ বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় ইমন তার বাড়িতে প্রবেশ করে হাতে থাকা একটি খেলনা পিস্তল মাথায় ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি আফজাল চৌধুরীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় বাদীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আনিসুর রহমানকে আটক করেন। পরে খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ম্যাগাজিন, আটটি প্লাস্টিকের গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আফজাল চৌধুরী বাদী হয়ে বৃহস্পতিবার তানোর থানায় মামলা দায়ের করেন। তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন