হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফাহিমা খাতুন (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাহিমা উপজেলার সোনারাম গ্রামের ওমর ফারুকের মেয়ে এবং স্থানীয় চান্দাইকোনা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

অভিযোগে জানা যায়, পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার পর গত ১৫ এপ্রিল সন্ধ্যায় ফাহিমা খাতুনকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় মাটিতে নামান।

খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩