হোম > সারা দেশ > রাজশাহী

ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে নেই: আদিলুর রহমান

স্টাফ রিপোর্টার

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতি তাদের সারাজীবন মনে রাখবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে থাকবে না। ষড়যন্ত্র চলমান। দেশের যুবক এবং দেশের জনগন সেই ফ্যাসিবাদকে দমন করবে প্রতিহত করবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে এখনো সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ এখনো বাকী আছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্টা চলছে এবং বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েও উঠছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ছাত্র-জনতার গণ-অভ্যুথানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, সংস্কারের কাজও চলছে। সাথে জাতীয় নির্বাচনেরও সকল প্রস্তুতি চলছে। আশা করছি অভ্যুত্থানের এই সরকার বিচার ও সংস্কার এই দুটি এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন করবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিবে।

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই সনদ, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জুলাই হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবী জানান।

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আক্তার, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

বিএনপির এমপি সেলিম রেজার বেতনের টাকা মসজিদে দান

রাজশাহী সিল্কের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমিমন্ত্রী

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট, সেবা কার্যক্রম ব্যাহত

ঈশ্বরদীতে অটোরিকশা ও মোবাইল ছিনতাই

মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি, জরুরি সেবা ব্যাহত

প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে: নাটোরের ডিসি

রাজশাহীতে ১১ দলীয় সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি