হোম > সারা দেশ > রাজশাহী

মাহেরীন চৌধুরীর নামে রাজশাহীর কলেজ হাউজের নামকরণ

রাজশাহী অফিস

বিমান বিধ্বস্তের পর সৃষ্ট আগুন থেকে উত্তরার মাইলস্টোন স্কুলের ২০ শিশু শিক্ষার্থীকে রক্ষা করে নিজের জীবন উৎসর্গ করেছেন মহিয়সী নারী শিক্ষিকা মাহেরীন চৌধুরী। তার এই মহান আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ‘মাহেরীন চৌধুরী’ নামে রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের মেয়েদের একটি হাউজের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব আমার দেশকে বলেন, মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তার বীরত্ব, দায়িত্ববোধ ও ভালোবাসা নতুন প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে। তার নামে গড়া হাউজের ছাত্রীদের মধ্যে সেই আত্মত্যাগের আলো জ্বালিয়ে দিতে চাই আমরা।

এজন্য শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের বিপিএড ২০২৫ শিক্ষাবর্ষ থেকে মেয়েদের একটি হাউজের নামকরণ করা হলো শহীদ মাহেরীন চৌধুরী হাউজ। এর ফলে শিক্ষার্থীরা জানতে পারবে তার আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাস। আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় তার নামে প্লাকার্ড ও পতাকা উত্তোলন করা হবে প্রতিবছর।

অধ্যক্ষ বিপ্লব বলেন, মাহেরীন চৌধুরী ছিলেন এক নিবেদিত প্রাণ শিক্ষক। আগুনে ঘেরা বিদ্যালয় কক্ষে আটকে পড়া শিশুদের রক্ষায় নিজের জীবন বাজি রেখে ছুটে গিয়েছিলেন তিনি। বহু শিক্ষার্থীকে জীবিত ফিরিয়ে আনলেও, নিজে আর ফিরে আসেননি। আগুন তাকে দগ্ধ করেছিল, কিন্তু নত করতে পারেনি। তার শরীর পুড়লেও আদর্শ পুড়েনি, বরং তা এখন নতুন দীপ্তি ছড়াচ্ছে।

শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের প্রতিটি ছাত্রী এখন থেকে মাহেরীনের নাম শুনেই বুঝবে, বীরত্ব মানে কী? আন্তঃহাউজ প্রতিযোগিতায় 'শহীদ মাহেরীন হাউজ' এর নামে প্রতিবছর প্ল্যাকার্ড ও পতাকা উত্তোলন করা হবে। মর্যাদায়, সম্মানে, গর্বে উজ্জ্বল থাকবে এই হাউজ।

অধ্যক্ষ বিপ্লব আরও জানান, ভবিষ্যতে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের স্থায়ী ক্যাম্পাস হলে সেখানে মেয়েদের আবাসিক হোস্টেলের নামকরণ করা হবে মাহেরীন চৌধুরীর নামে।

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’