হোম > সারা দেশ > রাজশাহী

জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, স্থানীয় নির্বাচনে নয় : সারজিস আলম

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “আমরা জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি। কিন্তু স্থানীয় নির্বাচনে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”

শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্য’-এর বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সারজিস আলম অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, “মানুষ এবার ভোট দিয়েছে জিয়াউর রহমানের ধানের শীষ এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থার কারণে।”

তিনি আরো বলেন, স্থানীয় নির্বাচনে ভোটাধিকার নিয়ে কোনো ধরনের কারচুপি বা জবরদস্তি মেনে নেওয়া হবে না। পাশাপাশি সীমান্ত হত্যা, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নির্মাণ শেষ হলেও তালাবদ্ধ তিন কোটি টাকার ভবন, দুর্ভোগ ব্যবসায়ীদের

চাঁদাবাজি-টেন্ডারবাজির সঙ্গে জড়িতরা দেশের শত্রু: নাসীরুদ্দীন পাটোয়ারী

যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ছেলে, বাবাকে বহিষ্কার করল বিএনপি

বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত নাসিরুদ্দিন পাটোয়ারী-সারজিসের

সিরাজগঞ্জে খালে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

২৫ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

আত্রাইয়ের নদীতে জেলেদের মাছ শিকারের ধুম

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল শরীফ

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস