হোম > সারা দেশ > রাজশাহী

হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় সদর হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে এক কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ (৩৭) ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী কাস্টম কর্মকর্তা। তিনি পিরোজপুরের বাসিন্দা।

জানা গেছে, আজ ভোর ৬টার দিকে কয়েকজন লোক হাসপাতাল ইমারজেন্সি গেটের সামনে লাশটি রেখে পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে নওগাঁ সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জুনায়েদ আহমেদের স্ত্রী নাইমা নার্গিস নওগাঁর মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রভাষক। তিনি জানান, রাত ১১টার দিকে তার স্বামী ঢাকা থেকে মোবাইলে নওগাঁর উদ্দেশ্যে ট্রেনে রওয়ানা দিচ্ছেন এমনটা খবর দেন। এরপরে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। ধারণা করা হচ্ছে ভোরে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে কোনো যানবাহনে মহাদেবপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে কোন দুর্ঘটনা ঘটতে পারে। লাশের পা ভাঙা এবং মাথায় আঘাত পাওয়া গেছে। নাইমা বেগম এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, লাশের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন