হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় আদালত থেকে নথি চুরি, গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি, নওগাঁ

ছবি: আমার দেশ

নওগাঁর আদালতের রায়ের জন্য রাখা নথি চুরি হয়েছে। দাবি করা হয়েছে চাঁদা। এ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।

গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ থানার সিংবাচা গ্রামের আনোয়ারের পুত্র আকাশ, খয়রাবাদ গ্রামের করিম সরদারের পুত্র পলাশ ও তার ভাই আরিফ এবং আদালতের মুহরি রানীনগর থানার তেবাড়িয়া গ্রামের আমজাদের ছেলে সবুজ।

পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গত ২১ মে সন্ধ্যায় সম্মানীত নওগাঁর জেলা ও দায়রা জজ তাকে জানান যে, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ২ নওগাঁ হতে রায়ের জন্য অপেক্ষমাণ একটা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে গেছে। পুলিশ সুপার জানতে পারেন যে, দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২ মামলাটার রায় ঘোষণা হওয়ার কথা। কিন্তু তার আগেই মামলা নথি চুরি হয়ে গেছে। সেই সঙ্গে পুলিশ সুপার আরও জানতে পারেন যে, একটি অজ্ঞাত নাম্বার থেকে আদালতের কর্মচারীর নিকট ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে, নথি ফেরত দেওয়ার বিনিময়ে।

এর প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ-এর একটা টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে নওগাঁ সদরের শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে আসামি আকাশ (২০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় আসামি তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে নথিটা উপস্থিত জনগণের সামনে বের করে দেয়।

আসামি আকাশের দেওয়া তথ্য মতে, নওগাঁ সদর থানা ও আদমদিঘি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত যুগ্ম জেলা ও দায়রা আদালতের পিয়ন আসামি পলাশ ও তার ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ ও কোর্টের মুহরি আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়। আসামি আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে স্বীকার করে তিনজনের নামসহ কয়েকজন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করেছে।

ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে। আর এর পেছনে কী উদ্দেশ্যে তা উদঘাটন করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

এমএইচ

তাড়াশে গরুবোঝাই গাড়ি উল্টে চালকের মৃত্যু

নওগাঁয় জামায়তের নগদ অর্থ পেলো ৯ জুলাই শহীদ পরিবার

আম মৌসুমে রাজশাহী অঞ্চলে ১০ হাজার কোটি টাকার বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু, আহত ২

মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: সাইমুম পারভেজ

হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ায় কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত