হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর ঈদ জামাতে দেশের মঙ্গল কামনা

রাজশাহী অফিস

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শহরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এছাড়াও রাজশাহীর সাহেববাজার বড় মসজিদে ঈদের জামাতও অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে সকাল ৭টা ও ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে মুসল্লিরা বিশ্বশান্তি ও দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। দোয়া করা হয় ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের মুসলমানদের জন্য। সর্বপরি দেশের সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এখানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি বলেন, 'এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে। জনগণ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।'

এমএস

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা