হোম > সারা দেশ > রাজশাহী

ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার সেহলা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে প্রবেশের সময় আইসিপি কমান্ডারের দায়িত্বে থাকা ৫৯ বিজিবির নায়েব সুবেদার আখতারুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠনের নেত্রী বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলার তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়।

আটকের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

এমএমআর

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন