হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শিশুসহ আরও ২০ জনকে পুশ ইন

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোরে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। এর আগে গত ৩ জুন জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন এবং গত ২৭ মে ভোরে গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বুধবার ২০ জনকে পুশ ইনের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে মাসুদপুর সীমান্তের ৪/৫-১এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই ২০ জনকে পুশ ইন করা হয়। অত্যন্ত দূযোর্গপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বাংলাদেশ ভূখন্ড থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা এবং অপ্রাপ্ত বয়সী ১০ জন রয়েছেন।

বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন- তাদের বাড়ি কুড়িগ্রামে। তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে। পুশ ইনের ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন