হোম > সারা দেশ > রাজশাহী

বৃদ্ধকে গাছের সাথে বেঁধে নির্যাতনের দুই মাস পর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গাছের সাথে বেঁধে নির্যাতনের প্রায় দুই মাস পর এনতাজ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামের ওমেদ আলীর ছেলে ।

জানা যায়, গত ২৪ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের শেরে বাংলা, জাকারিয়া, হাবিব, রব্বেলসহ কয়েকজন বৃদ্ধ এন্তাজ আলীকে বাড়ি থেকে গলায় রশি বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে আসে। অভিযুক্তরা একটি গাছের সাথে ওই বৃদ্ধকে বেঁধে বেধড়ক মারধর করে। পরে এন্তাজের স্ত্রী এতে বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধ ও তার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেসময় এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এন্তাজ আলীর ভাই ফজলুর রহমান বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তখন আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি