হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি বুলবুল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সোমবার দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, জেলার প্রধান এই হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবলের ঘাটতি রয়েছে। তিনি বলেন, “যে পরিমাণ চিকিৎসক ও স্টাফ প্রয়োজন, সে পরিমাণ নেই। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেও রোগীদের সব ধরনের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালকে ঘিরে, জেলা ড্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত সুপারিশের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের কয়েকজন চিকিৎসককে বদলি করা হয়েছে। এর আগে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হাসপাতালের চিকিৎসকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানান।

এ বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, “চিকিৎসকদের এই বদলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে আমি মনে করি।”

হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান এবং জনবল সংকট নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন সংসদ সদস্য। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন

হামলার শিকার জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক

দুধের দাম না বাড়ায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জের খামারিরা

একসঙ্গে উচ্চশিক্ষা-বিয়ে, বিসিএস ক্যাডারও হলেন একই ব্যাচে