হোম > সারা দেশ > রাজশাহী

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ চোরাকারবারি আটক

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার রাতে জেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকা থেকে এসব ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ তাকে আটক করা হয়।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আটক চোরাকারবারী শিবগঞ্জ উপজেলার কানসাট-বাজিতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।

বিজিবির অধিনায়ক জানান, ভারত থেকে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে ট্রাকের যন্ত্রাংশের চালান দেশে ঢুকেছে এমন সংবাদের ভিত্তিতে রাতে পিরোজপুর এলাকায় একটি বাংলাদেশি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালায় সোনামসজিদ বিওপির একটি টহল দল। এ সময় পাথরের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, জব্দকৃত মালামালসহ চোরাকারবারিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেডএম

অগ্রযাত্রা প্রতিদিন ভারপ্রাপ্ত সম্পাদকের জামিন

মাদক সেবনের অপরাধে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

বিজিবির বাধায় ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী