হোম > সারা দেশ > রাজশাহী

জ্বালানি তেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

নাটোরের নলডাঙ্গা উপজেলার পীরগাছা বাজারে জ্বালানি তেল মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।

জ্বালানি তেল মজুতের অভিযোগে ‘মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ’-এর মালিক মো. মুকুল হোসেনকে জরিমানা করা হয়েছে। তার কাছ থেকে ৫০০ লিটার ডিজেল ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। প্রতি লিটার ডিজেল ১২০ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এমই

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু