হোম > সারা দেশ > রাজশাহী

পাবনার সাঁথিয়ায় মাকে মারপিটের ভাইরাল ঘটনায় ছেলে-পুত্রবধূ আটক

সাঁথিয়া উপজেলা প্রতিনিধি, পাবনা

পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় বৃদ্ধ মা কাঞ্চন খাতুনের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও পুত্রবধূ সোনালীকে (৪০) আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার সন্ধ্যা ৭টায় হাঁপানিয়া নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয়রা সমস্যার সৃষ্টি করলে সেনাবাহিনীর টিম উপস্থিত হয়। পরে সেনা সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। আটকদের প্রথমে সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায় প্রথমে বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) পুত্রবধূ সোনালী জঙ্গলে ফেলে পারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম মাকে গলা টিপে ধরছে। এক পর্যায় ছেলে মাকে উঁচুতে তুলে মাটিতে ফেলে দিচ্ছে। বৃদ্ধ মা চিৎকার করে কান্না করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠতে থাকে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বৃদ্ধ মাকে মারপিটের ঘটনায় ছেলে ও পুত্র বধূকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

চালককে মারধর, নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকাকে পিটিয়ে হত্যা, আটক ২

সিরাজগঞ্জে সেই প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড