হোম > সারা দেশ > রাজশাহী

১ টাকায় বিএনপির ইফতার পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে মাত্র এক টাকায় নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এ উদ্যোগে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শসা-গাজরসহ ১২ থেকে ১৫ ধরনের ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের সরকারি কলেজের প্রধান ফটকের সামনে বসছে ‘এক টাকার ইফতার’ স্টল। নামমাত্র মূল্যে ইফতার নিতে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের দীর্ঘ সারি দেখা যায়। উপকারভোগীরা বলছেন, স্বল্প আয়ে রমজানে ইফতার জোগাড় করতে এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জের মাস্টারপাড়া এলাকার রিকশা চালক আতিকুর রহমান বলেন, সারাদিন রিকশা চালিয়ে ২০০ টাকার বেশি আয় করা যায়না। এই টাকা দিয়ে ইফতার কেনা যায়না। কারণ অন্য বাজার করতে হয়। তবে ১ টাকায় ইফতার পেয়ে ভাল লাগছে। ১ টাকায় অন্তত ১৫ রকমের খাবার পেলাম।

এই মানবিক কর্মসূচির মাধ্যমে সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন— সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।

স্থানীয় সুশীল সমাজও উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গত বছরের প্রথম রোজা থেকে শেষ রমজান পর্যন্ত এক টাকায় ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আতিক হাসান মুক্তা, যুগ্ম আহ্বায়ক সোহেন রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যরা।

লালপুরে অটোভ্যান ছিনতাই, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাপাহারে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বগুড়ায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

‎বগুড়ায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

পত্নীতলায় ডাম্পট্রাকের চাপায় নিহত ২

ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লোকসানে বন্ধ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শেরপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত