হোম > সারা দেশ > রাজশাহী

প্রধানমন্ত্রীর জনসভার আগেই কানায় কানায় পূর্ণ রাজশাহীর মাদ্রাসা মাঠ

রাজশাহী অফিস

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনতার ঢল। ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনতার ঢল নেমেছে। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার দুপুরে জনসভাস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেককে আশপাশের সড়ক ও সংলগ্ন এলাকায় অবস্থান নিতে দেখা যায়। নেতাকর্মীদের স্লোগান, মিছিল এবং মানুষের সরব উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা ঘিরে নগরজুড়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। জনসভা থেকে প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন এবং নাগরিক সমস্যার সমাধানে কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন