হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার চাটমোহরে কসাইয়ের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হরিপুরে এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, হরিপুর ইউনিয়নের আফজালপাড়া গ্রামের মাংস বিক্রেতা আশুর ছেলে আশরাফুল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয়দের সহায়তায় শিয়াল শিকার করেন। পরে সেই শিয়ালের মাংস হরিপুর বাজারে বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়।

অবস্থা বেগতিক দেখে আশরাফুল কৌশলে শিয়ালের মাংস ধুলাউড়ির আক্কাস চেয়ারম্যানের জোলার ব্রিজের নিচে পুঁতে ফেলার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে আশরাফুল পালিয়ে যান।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিয়ালের মাংস বিক্রির সত্যতা পেয়েছে। আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড