হোম > সারা দেশ > রাজশাহী

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

সান্তাহারে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার

আমার দেশ অনলাইন

বগুড়ার সান্তহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত সব বগি উদ্ধারের পর ৫ জেলার সঙ্গে নতুন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকে রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এবং পার্বতীপুর থেকে আরেকটি রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে বগিগুলো লাইন থেকে অপসারণ করা হয়েছে।

নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনায় ইতোমধ্যে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে লাইনচুত্যির এ ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের একাংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, চালক সিগন্যাল না বুঝে দ্রুতগতিতে ট্রেন চালিয়ে যাচ্ছিলেন। চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। এলাকাবাসীও তাদের সহযোগিতা করে। নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় ৫০ থেকে ৬০ জনকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। লাইনচ্যুত হওয়া ৯টি বগি তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার