হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশকে হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ১৬ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল।

এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। রাজুকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মানুষজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।

বুধবার রাত ২টার পরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদে জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬টি মামলা রয়েছে।

এর আগে, ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ থানার চক ভোলা খাঁ এলাকায় তাকে গ্রেপ্তার করে থানায় আনার পথে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হাতকড়াসহ রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া আসামি রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন