হোম > সারা দেশ > রাজশাহী

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় এক স্কুলছাত্রীকে ইভটিজিং (উত্যক্ত) করার অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে নওগাঁ সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথে তাকে একা পেয়ে গোলাম মোস্তফা রাব্বি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করে এবং তার শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং আতঙ্কে ভুগতে থাকে। বিষয়টি জানার পর পুলিশ সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বিষয়টি জানার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে।

পুলিশ জানায়, ইভটিজিংসহ নারীর প্রতি যেকোনো সহিংসতা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

৬ লাখ টাকা ঘুষের বিনিময়ে মাদ্রাসায় নৈশপ্রহরী নিয়োগ

গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি শুরু আগামীকাল

কৃষিজমিতে পুকুর খনন, গভীর রাতে অভিযান

কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণকাজ শেষ হয়নি আট বছরেও

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর