হোম > সারা দেশ > রাজশাহী

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তৃতীয়বারের মতো পতাকা বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখছে বিএসএফ।

বুধবার বিকালে পতাকা বৈঠকে বেড়া নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি-না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়।

এর আগে গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্তঘেষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেয়া হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বুধবার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন