হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক স্ত্রীকে তালাকের ১২ দিন পর ধর্ষণ করল ছাত্রলীগ কর্মী

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

তালাকের ১২ দিন পর সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ছাত্রলীগ কর্মী নাঈম হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত অপু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাঙ্গুড়ার আলোচিত গৃহবধূ অপহরণ মামলার আসামি আতিকুল হাসান বিপ্লবের ঘনিষ্ঠজন।

মামলার এজাহারে জানা গেছে, অভিযুক্ত অপু গত বছর ওই যুবতীকে বিয়ে করেন। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় গত ১২ জানুয়ারি ওই যুবতীকে তালাক দেন। এর ১২ দিন পর গত ২৫ জানুয়ারি বাবার বাড়িতে মেয়েটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অপু। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

ভাঙ্গুড়া ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনায় অপু জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত অপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার