হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩ জন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত হয় আরও অনেক ৩ জন। কবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁয় বজ্রপাতে দুজনের মৃত্যু

নওগাঁয় ব্যাপক বৃষ্টিপাতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাটমোহরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ফুসকা জব্দ

ভারতেই ফিরে গেলেন বিএসএফের পুশইনের শিকার ৪ ভারতীয়

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বগুড়ার শিবগঞ্জে সংস্কার করা হেলিপ্যাডে সেনাপ্রধানের অবতরণ

তানোরে ডাকঘর কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপি