হোম > সারা দেশ > রাজশাহী

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের যমুনা নদীর ৬ নম্বর নৌকাঘাট এলাকায় গোসল করতে নেমে দুই ছাত্র নিখোঁজ হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সকালে নিশ্চিন্তপুর ইউনিয়নের যমুনা নদীর ৬ নাম্বার ঘাটে তিন মাদ্রাসার ছাত্র গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রতে তারা পানিতে তালিয়ে যায়। একজন সাতরিয়ে উঠলেও এবং দুইজন নিখোঁজ ছিল। দুপুরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করে।

কাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ পারভেজ বলেন, মাদ্রাসা ছাত্রের নিখোঁজ হওয়ার খবরটি আমরা পেয়েছি। আমরা মেঘাট ঘাট এলাকায় পৌছলে খবর আসে তাদের লাশ পাওয়া গেছে। এজন্য ঘটনাস্থলে যাওয়া হয়নি।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন