হোম > সারা দেশ > রাজশাহী

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যান চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার নয়মাইল বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামের খন্দকার ইসমাইলের ছেলে খন্দকার গোলাম সরোয়ার (৭০) পেশায় চাল ব্যবসায়ী। আজ ভোরে তিনি সরোজগঞ্জ বাজারে চাল ক্রয়ের জন্য পাখিভ্যানে আসছিলেন। পথিমধ্যে নয়মাইল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই উপজেলার কুতুবপুর গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও চাল ব্যবসায়ী সরোয়ারের মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা