হোম > সারা দেশ > রাজশাহী

হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল পৌর শহর এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল করিম, ইদ্রিস আলী, আবু তাহের, ফারুক আহম্মেদ, আনোয়ারুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ।

বক্তারা অবিলম্বে হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তিন ম্যাচে হ্যাটট্রিক করা আলেয়ার স্বপ্ন বিশ্বজয়ের

বিএনপির এমপি সেলিম রেজার বেতনের টাকা মসজিদে দান

রাজশাহী সিল্কের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমিমন্ত্রী

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট, সেবা কার্যক্রম ব্যাহত

ঈশ্বরদীতে অটোরিকশা ও মোবাইল ছিনতাই

মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি, জরুরি সেবা ব্যাহত

প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে: নাটোরের ডিসি