হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. আবু মুসা নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। সোমবার বিকেল সোয়া ৫টায় উপজেলার চংধুপইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাউড়া রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু মুসা বাঁশবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা সবুজ কুমারের ছেলে। পুলিশ জানায়, তিনি সম্প্রতি সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মো. আবু মুসা নাম ধারণ করেছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বাউড়া রেলওয়ে ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং থানা হেফাজতে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই যুবক স্বেচ্ছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন